দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন উমা দাশগুপ্ত। মাসখানেক আগেও একবার তাঁর মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তবে এবার আর গুজব নয়, সত্যিই চলে গেলেন তিনি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ রায়।
মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

