বানারীপাড়ায় চাঁদা না পেয়ে স্ত্রীসহ আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত

বানারীপাড়ায় চাঁদা না পেয়ে স্ত্রীসহ আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত

১৫ November ২০২৪ Friday ৮:৩৮:৩৫ PM

Print this E-mail this


 বিশেষ প্রতিনিধি॥

বানারীপাড়ায় চাঁদা না পেয়ে স্ত্রীসহ আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে আহত

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে চাঁদার দাবিতে শাহাদাত বেপারী নামের এক আওয়ামী লীগ কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শাহাদাত বেপারী বাদী হয়ে একই এলাকার  বেলাল সরদার ও সুমন হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আওয়ামী লীগ কর্মী শাহাদাত বেপারী মাহেন্দ্র-আলফা গাড়ি চালানোর উদ্দেশ্যে কাজলাহার গ্রামের নিজ বাড়ি থেকে বের হলে রাস্তায় আসামীরা গাড়ির গতিরোধ করে তাকে বলেন আওয়ামী লীগের সমর্থক হয়ে এখনও কেন বাড়িতে আছো, থাকতে হলে আমাদের ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এসময় শাহাদাত বেপারী তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বেদম মারধর করা হয়। এসময় তার ডাক চিৎকার শুনে স্ত্রী নাজমা এসে তাকে রক্ষা করতে চাইলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির নেতা টিপু গ্রেফতার

বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সাবেক সাংসদ টিপু আটক

বরিশালের সেই পুলিশ কর্মকর্তা অবশেষে গ্রেপ্তার, দুইদিনের রিমান্ডে

বরিশালে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ

ভারতের মিডিয়ায় অপপ্রচার চলছে, আপনারা প্রতিবাদ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Explore More Districts