‘গরিবের হাটে’ এক দিনে ৩০-৩৫ লাখ টাকার কাপড় বিক্রি

‘গরিবের হাটে’ এক দিনে ৩০-৩৫ লাখ টাকার কাপড় বিক্রি

ফুটপাতের ব্যবসায়ীদের ভাষ্য, সপ্তাহের এক দিন শুক্রবারে শুধু এই হাট বসে। এক দিনে এখানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার কাপড় বিক্রি হয়। তাঁদের কাছে এটি ‘গরিবের হাট’ হিসেবে পরিচিত। মনিরুজ্জামান নামে এক ব্যবসায়ী বলেন, ছেলেমেয়ে, ছোট-বড় সবার কাপড়ই এখানে পাওয়া যায়। শুধু কম্বলের একটু দাম বেশি।

সাহেববাজার জিরো পয়েন্টে ক্রেতাদের ডেকে ডেকে কাপড়ের দাম হেঁকে বিক্রি করছিলেন মো. মুন্না। তিনি নগরের আরডিএ মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। মুন্না বললেন, সপ্তাহে শুক্রবার তাঁদের ছুটির দিন। কিন্তু এই দিনটি ছুটি না কাটিয়ে তাঁরা ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। তাঁদের এখানে ছোট-বড় সবার জামাকাপড় পাওয়া যায়। দামও সাশ্রয়ের মধ্যেই।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহীতে শুক্রবার বেশির ভাগ বিপণিবিতান বন্ধ থাকে। বিশেষ করে জামাকাপড়ের বড় বিপণিবিতানগুলো বন্ধ থাকায় বিক্রয়কর্মী ও কর্মচারীরা এক দিনে ছুটি কাটানোর বদলে ব্যবসা করেন। বিপণিবিতানের বিক্রি না হওয়া পোশাক কিংবা ঢাকা থেকে আনা কম দামি পোশাক নিয়ে ফুটপাতে এক দিনের জন্য তাঁরা বিক্রি করেন। এ জন্য ভোরের দিকে এসে তাঁদের দোকানের জায়গা দখলে নিতে হয়। বিক্রি চলে রাত আটটা পর্যন্ত। সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যবসায়ীরা নিজ নিজ বিপণিবিতানে কাজে নিয়োজিত থাকেন।

Explore More Districts