ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে মানববন্ধন 

ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে মানববন্ধন 

৫ November ২০২৪ Tuesday ৪:৩১:১৯ PM

Print this E-mail this


কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে মানববন্ধন 

ঝালকাঠির কাঁঠালিয়ায় ছাত্রদলেরে ২ নেতাকে কুপিয়ে আহত করায় সন্ত্রসীদের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলার জোড়খালী নতুন বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান মাস্টার, আহত নাজমুল ইসলাম রাব্বির মামী  শাহানা বেগম ও শারমিন প্রমুখ।

বক্তারা সন্ত্রাসী রায়হান হোসেন লিটু জোমাদ্দার, জুয়েল খান, ছবুর খান, ফারুক জোমাদ্দার, জাকির হোসেন বাদল, সুমন খানসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়েছেন।

এরআগে, গত ২ নভেম্বর আমুয়ায় যুবদলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেলের গতিরোধ করে পাটিখালঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম রাব্বি ও সাধারন সম্পাদক শাওন বেপারীকে কুপিয়ে আহত করে। এদেরকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts