রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি

কলেজের নতুন উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, প্রশাসনিক দপ্তর খোলা থাকলেও চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকায় ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না।
চিকিৎসকদের কর্মবিরতির কারণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বহির্বিভাগসহ পুরো হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ ছিল। ১০টার পর হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠে।

হাসপাতালের উপপরিচালক আখতারুজ্জামান বলেন, চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতিতে সামান্য সময় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। ১০টা থেকে চিকিৎসাসেবা শুরু হয়েছে।

Explore More Districts