পরীক্ষা দিয়ে আসার পথে বাইক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক আইসিইউতে – দৈনিক আজাদী

পরীক্ষা দিয়ে আসার পথে বাইক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক আইসিইউতে – দৈনিক আজাদী

হাটহাজারী থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ফটিকছড়ির যুবক ফাহিম ইভান (১৯)।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে বর্তমানে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন একইসাথে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থী আবু সাঈদ।

আহত যুবক উপজেলার পাইন্দং ইউপির খলিফার বাড়ির নুরুল ইসলাম সর্দারের নাতি ফাহিম ইভান। সে ফটিকছড়ি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

আহত গুরুতর শিক্ষার্থীর ব্যাচমেট বন্ধু আবু সাঈদ, মো: তাসকিনসহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়- আজ অনার্স ১ম বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষার সেন্টার হাটহাজারী কলেজে পরীক্ষা শেষ করে ফেরার পথে এ ঘটনা ঘটেছে । এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে সে। বর্তমানে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে সে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

উল্লেখ্য, এর আগে উপজেলার একই এলাকার যুবক মো: আব্বাস চৌধুরী দুদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার মৃত্যুবরণ করেছে।

Explore More Districts