গয়েশ্বর রায় আরও বলেন, ‘আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই। ক্ষমতায় থাকতে তিনি আইনকে ভয় পেতেন না। পালানোর পর এখন আইনের ভয় তাঁর ভেতরে ঢুকে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটা কোনো নতুন কথা নয়, তাঁর বাবাও আগে পালিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার যুদ্ধ করে তাঁর বাবাকে আমরা আবার ফেরত এনেছিলাম। তবে শেখ হাসিনাকে কবে ফেরত আনতে পারব, সেটা জানি না। আমাদের আন্দোলন ছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কফিনে বন্দী করেছিল। কিন্তু সেটাকে দাফন করতে দেওয়া যাবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ প্রমুখ।


