দেওয়ানগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে গত রোববার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনের সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জু হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত (ভার্চুয়াল),বিশেষ অথিতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু,সদস্য সচিব আতিকুর রহমান সাজু,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ফরহাদ হোসেন, প্রধান বক্তা পৌর যুবদলের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ আলতাফ, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক সরকার, জাকিউল ইসলাম, হুমায়ুন কবির, আকরাম হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীব প্রমুখ। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি হয়। র‌্যালিটি দেওয়ানগঞ্জে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন সরকারি হাই স্কুল মাঠে এসে শেষ হয়।


Explore More Districts