চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ হারালো যুবক – Chittagong News

চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ হারালো যুবক – Chittagong News

চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সৌদিয়া পরিবহনের একটি গাড়ির ধাক্কায় মো. আলমগীর (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে গাছবাড়ীয়া কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. আলমগীর চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার সাদেক মোহাম্মদ পাড়ার মোহাম্মদ কাশেমের ছেলে।

দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মঞ্জুর আহমদ বলেন, সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় কক্সবাজারগামী দ্রুতগতির সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে আলমগীরের।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এমজে/

Explore More Districts