বাবুগঞ্জে চাঁদা চেয়ে গণধোলাই খেল ভুয়া দুই সাংবাদিক

বাবুগঞ্জে চাঁদা চেয়ে গণধোলাই খেল ভুয়া দুই সাংবাদিক

২২ October ২০২৪ Tuesday ৫:৪৯:৪৮ PM

Print this E-mail this


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥

বাবুগঞ্জে চাঁদা চেয়ে গণধোলাই খেল ভুয়া দুই সাংবাদিক

বরিশালের বাবুগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে ভুয়া সাংবাদিকসহ দুইজন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর আবাসন এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় (২২ অক্টোবর) বাবুগঞ্জ থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন ভুক্তভোগী ফালান মোল্লা। মামলা নং-০৫। ৩৮৫/৩৮৭ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দুইজন ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করা হয়। বাবুগঞ্জ থানার নবগত ওসি শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, দুই প্রতারক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অজ্ঞাত আসামীদের সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে। গ্রেফতারতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আঃ মালেক খানের ছেলে ভুয়া সাংবাদিক মোঃ মুরাদ আলী ইমন ওরফে তসলিম (৪৫)। অন্যজন রহমতপুর ইউনিয়নের খানপুরার বাসিন্দা মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ শাহাজাহন হাওলাদার (৫০)। এজাহার সূত্র জানাযায়, মুরাদ আলী ইমন ওরফে তসলিম ও শাহাজাহন হাওলাদারসহ ৭/৮ জনের একটি প্রতারকচক্র গত ২০ অক্টোবর রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ লামচর ক্ষুদ্রকাঠী গ্রামের আশ্রায়ন প্রকল্পের ঘরে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। একই চক্র সোমবার(২১ আগষ্ট) সন্ধ্যায় ওই আশ্রায়নের ঘরে গিয়ে আরো ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য ২০১৯ সালের ১৮ অক্টোবর বরিশালের কৃর্তনখোলা নদীতে ইলিশ ধরতে গিয়ে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের হিজলা গ্রামের ইমন ওরফে তসলিম গ্রেফতার হয়। তখন তাকে ১ বছরের জেল দিয়েছিলো জেলা প্রশাসন। সে বিগত কয়েক বছর ধরে মানবঅধিকারের বিশাল নেতা বনে গিয়ে এলাকায় দাপোটের সাথে চাদাবাজী করে আসছিলো। এর বিরুদ্ধে মানুষিক প্রতিবন্ধী ধর্ষন, মুরগী চুরি, ইভটেজিং, ফার্মেসী থেকে প্রেসার মাপার যন্ত্র চুরিসহ হরেক রকম চাদাবাজীর অভিযোগ রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নয়, ফেব্রুয়ারিতে যাত্রা বন্ধ

শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রশিক্ষণে থাকা ২৫০ এসআইকে অব্যাহতি

বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরানো হলো জিয়ার নামে সাইনবোর্ড

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের জামিন না-মঞ্জুর

আর বিতর্কের সুযোগ নেই, শেখ হাসিনা চলে গেছেন এটাই সত্য: রাষ্ট্রপতি

Explore More Districts