সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত

সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত



Post Views:
৩৭

শেখ আমিনুর হোসেন, : “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ‘২৪” উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর ‘২৪) বিকালে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর। রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক সার্জেন্ট অনিমেষ, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম।রোড শোতে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts