বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু – Chittagong News

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু – Chittagong News

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে পুকুরে ডুবে মোছাম্মৎ কাশেফা মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির বয়স ১৪ মাস। সে শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদুল আলমের কন্যা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটি বাড়ির উঠোনে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। প‌রিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

এমজে/

Explore More Districts