রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার – Chittagong News

রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার – Chittagong News

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. সেকান্দর নামে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। 

তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জ্যা কলোনির বাসিন্দা হলেও বাড়ি কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মো. সেকান্দর এর বিরুদ্ধে এর আগেও ২০২০ সালেও ধর্ষণের একটি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শিশুর মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। গত ১৪ অক্টোবর বিকালে কন্যাকে বাসায় রেখে কাজে যাওয়ার পর সে উঠোনে খেলছিল। এসময় শিশুটিকে ডেকে ভাড়া বাসায় নিয়ে যায় অভিযুক্ত সেকান্দর। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার দেয়। ওই সময় শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, থানায় মামলা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমজে/

Explore More Districts