৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সাতক্ষীরায় তাঁতীদলের প্রস্তুতি সভা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে সাতক্ষীরায় তাঁতীদলের প্রস্তুতি সভা



Post Views:
২৯

প্রেস বিজ্ঞপ্তি:কেন্দ্র ঘোষিত কর্মসূচী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আয়োজনে শহরের কামালননগরে সাতক্ষীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, সাবিনা ইয়াসমিন শিল্পী, মাহমুদ মোস্তফা, এস এম নাজমুল হুদা, সদস্য খালিদ মাহমুদ, জিয়াউর রহমান, কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারখ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আবির হোসেন লিওন ও যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদসহ তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts