৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুরের মাদার ভেসেল – DesheBideshe

৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুরের মাদার ভেসেল – DesheBideshe



৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুরের মাদার ভেসেল – DesheBideshe
মাদার ভেসেল

সিঙ্গাপুর,০৪ নভেম্বর-৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে এসেছে সাড়ে ১৩ মিটার গভীরতার ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভেসেল।

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি গত সোমবার রাতে পায়রা বন্দর চ্যানেলের বহির্নোঙরে ৫০ কিলোমিটার গভীর সাগরে এসে পৌঁছায়।

১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। এসব কয়লা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে বলে নিশ্চিত করেছেন বন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) আজিজুর রহমান।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস. এম. শরিফুর রহমান বলেন, মাদার ভেসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করেছে। লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। অর্ধেকের বেশি পণ্য খালাসের পর জাহাজটি টার্মিনালে এসে বাকি পণ্য খালাস করবে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Explore More Districts