৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর – Chittagong News

৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর – Chittagong News

আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এই পাঁচ মামলা হলো- আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় ভাংচুর-হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা তিনটি এবং আলিফের ভাইয়ের করা আরেকটি মামলা।

অসুস্থতাজনিত কারণ উল্লেখ করে চিকিৎসার জন্য চিন্ময়ের জামিন আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ।

আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামি চিন্ময় কৃষ্ণের পক্ষে তার আইনজীবী আলিফ হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সবগুলো মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts