৫৬০ মডেল মসজিদ নির্মাণে দুর্নী‌তি তদন্তে কমিটি

৫৬০ মডেল মসজিদ নির্মাণে দুর্নী‌তি তদন্তে কমিটি

জুমবাংলা ডেস্ক : ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে দুর্নী‌তি-অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

৫৬০ মডেল মসজিদ নির্মাণে দুর্নী‌তি তদন্তে কমিটি

বুধবার (২৩ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে এ তদন্ত ক‌মিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: সংশ্লিষ্ট জেলার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক। তবে, বিভাগীয় শহরের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কমিটির সদস্য হবেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে (পরিকল্পনা) কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মডেল মসজিদের নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতিকে বিদায় না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : শামসুজ্জামান দুদু

এ কমিটি লিখিত ও মৌখিক অভিযোগ, পত্রিকা, সামাজিক যোগাযোগ ও ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনোভাবে পাওয়া অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। কমিটিকে অভিযোগপ্রাপ্তির পর ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে সময় বৃদ্ধির জন্য অনুমোদন নিতে হবে কমিটিকে। এ কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

Explore More Districts