৪ বছর পর বিরতি ভেঙে চমক নিয়ে ফিরলেন জাস্টিন বিবার

৪ বছর পর বিরতি ভেঙে চমক নিয়ে ফিরলেন জাস্টিন বিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে আবারও বসেছে বিশ্বের সবচেয়ে আলোচিত লাইভ মিউজিক উৎসব ‘কোচেলা ২০২৬’। আর এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ৪ বছর পর ফেরা কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার।

Justin Bieber

২০২২ সালে হঠাৎ করেই থেমে গিয়েছিল তার লাইভ পারফরম্যান্স। কারণ দুর্লভ রোগ রামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হন তিনি। মুখের এক পাশ অবশ হয়ে যাওয়ায় বাতিল করতে হয়েছিল একের পর এক কনসার্ট।

তবে দীর্ঘ চিকিৎসা আর বিশ্রামের পর ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নেন তিনি। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ, কোচেলা! উৎসবের প্রথম ধাপ শুরু হয়েছে ১০ এপ্রিল। দ্বিতীয় ধাপ চলবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শো-তেই দেখা মিলতে পারে বিবারের।

চার বছরের বিরতি ভেঙে ২০২৫ সালে নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’এবং পরপরই ‘‘সোয়্যাগ টু’ প্রকাশ করে আবারও আলোচনায় আসেন তিনি। আর এখন ভক্তদের অপেক্ষা লাইভ পারফরম্যান্সে সেই পুরনো জাদু ফিরে পাওয়ার।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকলেও দর্শকদের আগ্রহে কোনো ঘাটতি নেই। আয়োজকদের তথ্য বলছে—মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে সব টিকিট। এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে কোচেলা আবারও হয়ে উঠছে বিশ্বসংগীতের এক মহামিলনমেলা।

Explore More Districts