৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা – DesheBideshe

৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা – DesheBideshe



৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা – DesheBideshe

ঢাকা, ১০ মে – দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা আবার বাড়বে। ওই দিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সিলেট ও রংপুর বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পরবর্তী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ১০ মে ২০২৬



Explore More Districts