অ্যালবামের পর এবার ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে বিটিএস। আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্পোর্টস কমপ্লেক্সে থেকে ট্যুর শুরু হবে।
গতকাল মঙ্গলবার রাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করেছে বিটিএস।
এখন পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার ৩৪ শহরে ৭৯টি কনসার্ট নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে, কোনো কে–পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক শোর রেকর্ড।


