৩১ জানুয়ারির মধ্যেই মানবাধিকার কমিশন গঠনের ঘোষণা দিলেন আসিফ নজরুল – DesheBideshe

৩১ জানুয়ারির মধ্যেই মানবাধিকার কমিশন গঠনের ঘোষণা দিলেন আসিফ নজরুল – DesheBideshe

৩১ জানুয়ারির মধ্যেই মানবাধিকার কমিশন গঠনের ঘোষণা দিলেন আসিফ নজরুল – DesheBideshe

ঢাকা, ১৬ জানুয়ারি – আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাশালী ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল জানান, ইনশাআল্লাহ আগামী ৩১ জানুয়ারির মধ্যেই মানবাধিকার কমিশন গঠন হয়ে যাবে। তিনি বলেন, সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ইতোমধ্যে বাছাই কমিটি তাদের প্রথম বৈঠক করেছে।

আইন উপদেষ্টা আরও বলেন, তার হিসাব অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে এমন একটি মানবাধিকার কমিশন গঠন করা হবে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী এবং সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচিত হবে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬

Explore More Districts