নাভারো বলেছেন, ‘মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু করা হয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা) এটি তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’
এদিফিসিও রোসটাওয়ার সোচিমি বিনিয়োগ ট্রাস্ট ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয়। পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি গত বছর ১৭ লাখ ইউরো (২১ কোটি ২২ লাখ টাকা)। এ কারণে এবার তারা ভেবেচিন্তে ব্যবসায় নেমেছে।
মেসি এদিফিসিও রোসটাওয়ার সোচিমির চেয়ারম্যান হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় এদিকে খুব বেশি সময় দিতে পারেন না। মূলত তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এই বিনিয়োগ ট্রাস্টটি চালান। রোকুজ্জো বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যান। বোর্ডের অন্য সদস্যরা হলেন আলফোনসো নেবোত ও রামোন আদেল। নোবেত মেসির পারিবারিক অফিস চালান আর আদেল স্পেনের প্রাকৃতিক গ্যাস এবং বৈদ্যুতিক শক্তি ইউটিলিটি কোম্পানি নাতুরজির বোর্ড সদস্য।
রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। মায়ামির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে এ বছরের ৩১ ডিসেম্বর। খেলোয়াড়ি জীবন শেষ করার পর পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরবেন, সে কথা অনেক আগেই জানিয়ে রেখেছেন মেসি।

