২৪ ঘণ্টা পৃথিবীর কোথাও না কোথাও লায়ন সদস্যরা কারো না কারো সেবা করে চলেছেন – দৈনিক আজাদী

২৪ ঘণ্টা পৃথিবীর কোথাও না কোথাও লায়ন সদস্যরা কারো না কারো সেবা করে চলেছেন – দৈনিক আজাদী

ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসব মুখর পরিবেশ এবং নানা আয়োজনে লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ এর ২৯ তম দুইদিন ব্যাপী বার্ষিক জেলা কনভেনশন গতকাল শুরু হয়েছে। চিটাগাং ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন কনভেনশনের প্রধান অতিথি, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ আহমেদ অপুর সভাপতিত্বে চিটাগাং ক্লাবের হলরুমে অনুষ্ঠিত কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ লিডার লায়ন একেএম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আশরাফ এইচ খান হিরা। গেস্ট অব অনার ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন , দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, কনভেনশন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, কনভেনশন সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ, কনভেনশন ট্রেজারার লায়ন শুভনাজ জিনিয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পিডিজি ফোরামের সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিসিসি লায়ন আনোয়ার শওকত আফসার, পিডিজি লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, পিডিজি মোস্তাক হোসাইন, পিডিজি সিরাজুল হক আনসারী, পিডিজি আল সাদাত দোভাষ, পিডিজি শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবায় বিশ্বজুড়ে সমাদৃত আন্তর্জাতিক সেবাসংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল। বিশ্বের সর্ববৃহৎ এই সেবা সংগঠন পৃথিবীর ২১৪টি দেশে সেবা কার্যক্রম পরিচালনা করে। রাতে দিনে চব্বিশ ঘণ্টা পৃথিবীর কোথাও না কোথাও লায়ন সদস্যরা কারো না কারো সেবা করে চলেছেন। চট্টগ্রামেও চলে আসছে সেবার এই ধারা। চট্টগ্রামে লায়ন্স ক্লাবের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত, কম ভাগ্যবান মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে চলেছেন।

বক্তারা বলেন, ‘উই সার্ভ’ মূলমন্ত্রে দীক্ষিত লায়ন সদস্যরা পৃথিবীটাকে সুন্দর করতে নিরলসভাবে কাজ করছেন।

তারা বলেন, লায়নিজমের মূল মন্ত্রই হচ্ছে সেবা। আমরা সামনের দিনগুলোতে এই সেবা কার্যক্রমের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। দুইদিন ব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিনে আজ (শুক্রবার) ডেলিগেট সেশনে আগামী সেবাবর্ষের নেতৃত্ব নির্বাচন করা হবে।

Explore More Districts