২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

১৯ October ২০২৬ Monday ৬:২২:০৪ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে আর্থিকভাবে লাভবান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম।এদের মধ্যে ৬৬ ভাগ মানুষ আয়ের ক্ষমতা রাখে। 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার ২২০ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে জিয়া হায়দার বলেন, শুধু লেখাপড়ায় জিপিএ ৫ পেলেই হবে না, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খেতে হবে। পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষাগ্রহণ করে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts