‘১৬ বছর দেশটাকে লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ’

‘১৬ বছর দেশটাকে লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ’

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘১৬ বছর দেশটাকে লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ’

শনিবার বিকেলে উপজেলার সৈয়দপুর বাজারে জামায়াত ইসলামী ৭ নম্বর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সুনামগঞ্জ জেলার আমির মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মুফতি সৈয়দ আলী হায়দার, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিনসহ উপজেলার আরো অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার গত ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশটাকে লুটপাট করে খেয়েছে। বিগত অবৈধ সরকার অবৈধভাবে বাংলাদেশ জামায়াত ইসলাম ও শিবিরের নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা দায়ের করেছে। জেল জুলুমের শিকার হয়েছে এ দেশের আলেম সমাজ। অনেক নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার।

Explore More Districts