১৬ দিন আগেই খেলেছেন বিশ্বকাপ! মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে তরুণ ফুটবলার জেডেন অ্যাডামস – DesheBideshe

১৬ দিন আগেই খেলেছেন বিশ্বকাপ! মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে তরুণ ফুটবলার জেডেন অ্যাডামস – DesheBideshe



১৬ দিন আগেই খেলেছেন বিশ্বকাপ! মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে তরুণ ফুটবলার জেডেন অ্যাডামস – DesheBideshe

প্রিটোরিয়া, ১১ জুলাই – দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামস। মাত্র ১৬ দিন আগেও তিনি দেশের হয়ে বড় আসরে মাঠে লড়াই করেছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্রীড়াঙ্গন।

দক্ষিণ আফ্রিকার হয়ে মেমেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার সাম্প্রতিক টুর্নামেন্টের তিনটি গ্রুপ ম্যাচেই অংশগ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে একাদশে ছিলেন অ্যাডামস। পরবর্তীতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচেও তিনি শুরুর একাদশে জায়গা পান।

সবশেষ গত ২৫ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার। তবে শেষ ৩২ এর লড়াইয়ে কানাডার বিপক্ষে হারের ম্যাচে তাকে মাঠে নামার সুযোগ পাননি। সেই ম্যাচের কয়েকদিন পরেই না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ প্রতিভা।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক শোক বার্তায় তিনি বলেন যে দক্ষিণ আফ্রিকা তার অন্যতম উজ্জ্বল এক তরুণ ফুটবলারকে হারিয়েছে। একসময়ের সম্ভাবনাময় একাডেমি খেলোয়াড় থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফুটবলার হয়ে ওঠার যাত্রায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দক্ষিণ আফ্রিকা ফুটবল খেলোয়াড় ইউনিয়নও তার মৃত্যুতে শোক জানিয়ে একে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।

স্টেলেনবোশের যুব একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার চুক্তিতে সই করেছিলেন অ্যাডামস। এই ক্লাবের হয়ে ১৩৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তার। ২০২৩ সালে কার্লিং নকআউট শিরোপা জয়েও তিনি ভূমিকা রাখেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মেমেলোদি সানডাউন্সে যোগ দিয়েছিলেন।

এনএন/ ১১ জুলাই ২০২৬



Explore More Districts