১৫ বছর পর জয় ও কুসুম

১৫ বছর পর জয় ও কুসুম

এই দীর্ঘ যাত্রায় জয় নিজেও কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। পরে উপস্থাপনার মাধ্যমে আবার শোবিজে আলোচনায় ফেরেন তিনি। এরপর ওটিটিতে একের পর এক কাজ করে অভিনয়শিল্পী হিসেবেও ফিরে পান পরিচিতি। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ের ‘৭ নম্বর ফ্লোর’, ‘গুটি’, ‘পাপকাহিনি’, ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘আম্মাজান’—এসব কাজ তাঁকে নতুনভাবে সামনে নিয়ে আসে। এর মধ্যেই পাঁচ মাস ছিলেন যুক্তরাষ্ট্রে। নতুন কিছু কাজের প্রস্তুতি নিয়েই সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি জানান, কয়েকজন প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে চূড়ান্ত কথা হয়েছে। ধীরে ধীরে শুটিং শুরু হবে, বেশির ভাগ কাজই ঈদে প্রচারিত হবে।

Explore More Districts