১৩ বছর পর চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের কমিটি গঠন – Chittagong News

১৩ বছর পর চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের কমিটি গঠন – Chittagong News

কক্সবাজারের ঐতিহ্যবাহী চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের দীর্ঘ ১৩ বছর পরে নতুন কমিটি গঠন হয়েছে। ঘোষিত কমিটি নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে নতুন কমিটি গঠন উপলক্ষে প্রার্থনা অনুষ্ঠান ও বর্ধিত সভা অনুষ্টিত হয়।

চিরিংগা হিন্দুপাড়া যুব কল্যাণ সমিতির সিনিয়র সদস্য বাবুল দেব বর্মনের সভাপতিত্বে অনুষ্টিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল। এতে আরও বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভা বিএনপি’র সদস্য পন্ডিত মিঠুন আচার্য্য, চকরিয়া উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, চকরিয়া নিত্যানন্দ গীতা সংঘের সভাপতি সুভাষ চন্দ্র দাশ, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, যুগ্ন-সম্পাদক লিটন কান্তি দাশ, সুলাল কান্তি সুশীল, বাবু দাশ, রুপু সুশীল, লালন শর্মাসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে, রাখাল ধর (মহাজন), চিরিংগা হিন্দুপাড়া যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিলীপ সুশীল, সিনিয়র সদস্য প্রবাসী অজিত শর্মা, রুপন সুশীল, বাবুল ধর (মহাজন) চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রনধীর দাশ, সুনীল দাশ (মহাজন), প্রদীপ বসাক, অর্পন বসাক, খোকন কান্তি সুশীল, সুজিত দে, ডা.অসীম কান্তি দে, রিপন বসাক, ঝুন্টু বসাক, বাবলু শর্মা, সৈকত সুশীলসহ চিরিংগা হিন্দুপাড়া, চিরিংগা নাথপাড়া ও চিরিংগা সুশীল পাড়াসহ চকরিয়া উপজেলার বিভিন্ন স্তরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
পরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি দাশ চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের পুরাতন কমিটি বিলুপ্ত করে আংশিক নতুন কমিটি ঘোষনা করেন এবং তিন বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেন।

নতুন কমিটিতে সভাপতি সুভাষ চন্দ্র দাশ, কার্যকরী সভাপতি সঞ্জয় শর্মা, সিনিয়র সহ-সভাপতি সুলাল কান্তি সুশীল, সহ-সভাপতি রনধীর দাশ, সহ-সভাপতি রন দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, সহ-সম্পাদক সুজিত দে, রিপন সবাক, লালন শর্মা, অর্থ সম্পাদক নন্দরাম দাশ, সহ-অর্থ সম্পাদক পলাশ সুশীল, ইমন দাশ, বাবু দাশ, হিসাবরক্ষণ বিষয়ক সম্পাদক মাষ্টার ঝুন্টু বসাক, প্রচার সম্পাদক ধীমান বণিক, সহ-প্রচার সম্পাদক সুমন ধর, প্রকাশনা সম্পাদক পল্লব কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি সুশীল, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল সুশীল, দপ্তর সম্পাদক জয়দেব সুশীল (সৈকত), ডাবলু দাশকে পাঠাগার সম্পাদক করা হয়। পরবর্তীতে নতুন কমিটি বসে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন ট্রাস্টি।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts