হো চি মিনের কারাগারে লেখা কবিতা

হো চি মিনের কারাগারে লেখা কবিতা

ফটকের সামনে এক প্রহরী

কাঁধে বন্দুক।

আকাশে, মেঘের ফাঁকে

পালিয়ে বেড়ায় চাঁদ।

বিছানায় ছাড়পোকার ভিড়,

রাতের আঁধারে যেন এগিয়ে আসে

সেনাদের সতর্ক কালো ট্যাংক।

মশার ঝাঁক,

যেন ধেয়ে আসা আক্রমণকারী যুদ্ধবিমান।

ভাবি আমার দেশের কথা।

স্বপ্ন দেখি উড়ে যাচ্ছি বহু দূর।

স্বপ্ন দেখি আমি ঘুরছি আশাহীন,

আটকে আছি যাতনার ঢেউয়ের ভেতর।

এখানে কেটে গেল আরেকটা বছর।

কী আমার অপরাধ?

চোখের জলে লিখি

আরেকটা কারাগারের কবিতা।

Explore More Districts