হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’র পোস্টার প্রকাশ – DesheBideshe

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’র পোস্টার প্রকাশ – DesheBideshe

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’র পোস্টার প্রকাশ – DesheBideshe

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি নব্বই দশকের চলচ্চিত্রের আদলে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শকদের একটি ট্রেন যাত্রার গল্পের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।

নির্মাতা তানিম নূর পোস্টারটি প্রকাশ করে জানিয়েছেন, উৎসব টিমের পক্ষ থেকে এবারের ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পুরোনো দিনের আবহ ধরে রাখা এই পোস্টারে উল্লেখ করা হয়েছে যে এটি একটি শতভাগ খাঁটি বাংলাদেশি ছায়াছবি।

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে চিত্রা নামের এক তরুণীর একদিনের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা ও নানা ঘটনার ঘনঘটা নিয়ে। এতে কেন্দ্রীয় চরিত্র চিত্রার ভূমিকায় অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমকে। এরইমধ্যে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts