হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীর ছদ্মবেশ ধারণ করে একটি মন্দিরে চুরির চেষ্টা করার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

Manikganj

বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন— হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া এলাকার শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)।

অভিযোগ রয়েছে, ওই দুই নারী শাঁখা-সিঁদুর পরে হিন্দু ধর্মাবলম্বীর পরিচয় দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। একপর্যায়ে প্রসাদ গ্রহণের সময় এক নারী ভক্তের গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের গণধোলাই দিয়ে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছিল। এতে শত শত ভক্ত অংশ নেন। সেখানে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করার সময় দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মন্দিরে অনুষ্ঠান চলাকালে চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google

Explore More Districts