হিজলায় সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী  রাজিব আহসানের মতবিনিময়

হিজলায় সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী  রাজিব আহসানের মতবিনিময়

২৭ January ২০২৬ Tuesday ৮:১৮:৪৮ PM

Print this E-mail this


হিজলায় সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী  রাজিব আহসানের মতবিনিময়

 মোঃ আলহাজঃ আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ৪ (হিজলা মেহেন্দিগঞ্জ)  আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান হিজলায় কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি)সকাল ১১ টার সময়  হিজলা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় তিনি বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে হিজলা উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপথ হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে নদী ভাঙ্গন রোধ, এলাকার রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে  গণমাধ্যমকে  সাহসী ভূমিকা পালন করতে হবে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান করেন।

যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা,বিনোদন সহ সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।ধানের শীষের প্রার্থী রাজিব আহসান আরো বলেন, হিজলা উপজেলা একটি দুর্গম অঞ্চল। আমি নির্বাচিত হলে প্রথম দায়িত্ব হবে নাগরিক সেবা নিশ্চিত করা। হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট  এবং হাসপাতাল ভবনের অবস্থা সংকটাপন্ন। একটি উন্নত হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।

দুই উপজেলায় দুটি ডায়গনস্টিক সেন্টার সরকারিভাবে নির্মাণ করা হবে, যেন গরীব অসহায় লোক গুলো অল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। নাগরিক সুবিধার জন্য একটি অডিটরিয়াম শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক, শিল্পকলা একাডেমিক ভবন নির্মাণ, খেলাধুলার মান উন্নয়নের জন্য প্রতি ইউনিয়নের যেকোনো একটি বিদ্যালয়ে সুন্দর খেলার মাঠ তৈরি করা।

 তিনি আরো বলেন যোগাযোগের ক্ষেত্রে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করবো। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা টেকসই রাস্তা নির্মাণ করবো। হিজলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন নদী বিস্তৃত হওয়ায় উপজেলার সাথে নির্বিঘ্নে যাতায়াতের জন্য ছোট ছোট ফেরি দ্বারা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে। এ সময় সাংবাদিকরা হিজলার নানা সমস্যা নিয়ে কথা বললে তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন, এবং সকল সমস্যার সমাধানে সবাইকে নিয়ে তিনি একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এবং তিনি সাংবাদিকদের সাহায্য সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন,হাওয়ানুর চৌধুরী,নায়েব নাজমুল হক,গিয়াস দেওয়ান, আলী আহমেদ হাওলাদার, হিজলা প্রেসক্লাবের সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts