হিজলায় তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

হিজলায় তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

২০ May ২০২৬ Wednesday ৯:২৬:৩০ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

হিজলায় তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানের বালু উত্তোলন বিষয়ে কঠোর হুঁশিয়ারির পর বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৩টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রলারসহ ১টি ড্রেজার জব্দ করা হয় এবং ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা প্রদান করা হয়।

বুধবার (২০ মে) সকালে হিজলা উপজেলার হরিনাথপুর থেকে আবুপুর এলাকা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল এবং উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ২টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে নদীভাঙন বাড়ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিন ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একটি ড্রেজার জব্দ করা হয়েছে এবং মূল অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ হলে নদীভাঙন কমবে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts