হালচাষের সময় ট্রাক্টরে বসে ছিল স্কুলছাত্র, ছিটকে লাঙলের ফলার নিচে পড়ে মৃত্যু

হালচাষের সময় ট্রাক্টরে বসে ছিল স্কুলছাত্র, ছিটকে লাঙলের ফলার নিচে পড়ে মৃত্যু

হালচাষের জন্য ট্রাক্টরচালককে নিজেদের জমি দেখিয়ে দিতে গিয়েছিল স্কুলছাত্র অন্তর চন্দ্র বর্মণ (১২)। এ সময় ট্রাক্টরে উঠে চালকের পাশের আসনে বসে সে। নিজেদের জমি চাষ শেষে প্রতিবেশীর জমি চাষের সময় হঠাৎ ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায় অন্তর। এতে ট্রাক্টরের লাঙলের ফলায় বিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

গতকাল রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট-ভোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তর চন্দ্র বর্মণ নতুনহাট-ভোটাপাড়া এলাকার ক্ষীরেন্দ্রনাথ বর্মণের ছেলে। সে স্থানীয় বলরামহাট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

Explore More Districts