হাটহাজারীতে র্যাব-পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দীন আইয়ূবী (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে র্যাব-পুলিশের যৌথ অভিযানে তাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের কুমারী কুলস্থ বালু শাহ গেটের পূর্ব পার্শ্বে আলম সাহেবের বাড়ির মো. জানে আলমের পুত্র।
সে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, বিগত ২০১৩ সালের একটি মামলায় তার (সালাউদ্দিন) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার রাতে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে। এদিকে গ্রেপ্তারকৃতকে শুক্রবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


