হর্নের বিরুদ্ধে রাজধানীতে মোটর শোভাযাত্রা

হর্নের বিরুদ্ধে রাজধানীতে মোটর শোভাযাত্রা

বক্তব্য পর্বের পর পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও পরিবেশ অধিদপ্তরের যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের করে। ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রা কর্মসূচিতে অন্যদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার ও শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Explore More Districts