হরমুজ সচলে সাড়া না পেয়ে মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প

হরমুজ সচলে সাড়া না পেয়ে মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প

হুমকি
ইরানের সঙ্গে যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলো এগিয়ে না এলে জোটটির ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালির অবরোধ তুলতে ইতোমধ্যেই সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই এবার ন্যাটো মিত্র দেশগুলোকে হুমকি দিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যারা হরমুজ প্রণালির সুবিধাভোগী, তাদের সাহায্য করা উচিত। দেখা উচিত যাতে সেখানে খারাপ কিছু না হয়। যদি তাদের পক্ষ থেকে কোনো সাড়া না মেলে কিংবা নেতিবাচক জবাব আসে, তাহলে আমার মনে হয় ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুব খারাপ হবে।

ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছেইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে
ট্রাম্প মনে করিয়ে দেন, চীন কিংবা ইউরোপের দেশগুলোই হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের ওপর বেশি নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্র ততটা নয়। তারপরও ওই দেশগুলো হরমুজ প্রণালি সচল রাখতে কোনো ভূমিকা রাখছে না বলে ট্রাম্প অভিযোগ করেন।

কোনো দলের অনুগত থাকবে না ইসলামী ব্যাংক: গভর্নর

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে সহযোগিতার ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মিত্ররা মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) দিয়ে সহায়তা করতে পারে।

ট্রাম্পের মতে, যারা এই প্রণালির সুবিধাভোগী তাদেরকেই এই জলপথ নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে।

ন্যাটো মিত্রদের সহায়তা করার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় মিত্রদেরকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। এখন এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা আশা করছে।

Explore More Districts