হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান: মার্কিন গোয়েন্দা – DesheBideshe

হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান: মার্কিন গোয়েন্দা – DesheBideshe

হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান: মার্কিন গোয়েন্দা – DesheBideshe

তেহরান, ১১ মার্চ – তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে। এর আগে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন যে ইরানি সেনারা মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে।

তবে নতুন প্রাপ্ত তথ্যে গোয়েন্দারা নিশ্চিত করেছেন যে মাইন বসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত খুব বেশি সংখ্যক মাইন স্থাপন করেনি তেহরান।

সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বেশ কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী।

গোয়েন্দাদের তথ্যমতে, ইরানের হাতে থাকা ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী নৌযানগুলোর শতকরা ৮০ ভাগ এখনো অব্যবহৃত রয়ে গেছে। এর অর্থ হলো, ইরানি বাহিনী চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে সক্ষম।

সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের হাতে। তাদের কাছে এমন আধুনিক অস্ত্র রয়েছে যা দিয়ে পুরো হরমুজ প্রণালীতে মাইনের জাল তৈরি করা সম্ভব। এর পাশাপাশি তারা জাহাজের কাছাকাছি বিস্ফোরক বোঝাই ছোট নৌকা পাঠানো এবং মিসাইল নিক্ষেপের মাধ্যমে সেখানে একটি অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ চলাচলের চেষ্টা করে তবে সেই জাহাজ সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হবে।

এনএন/ ১১ মার্চ ২০২৬



Explore More Districts