যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন এমকিউ–৪সি আজ শুক্রবার হরমুজ প্রণালির ওপর নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে, নাকি ভূপাতিত করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় তিন ঘণ্টার নজরদারি শেষ করে ইতালির ‘নেভাল এয়ার স্টেশন সিগোনেলা’ ঘাঁটিতে ফিরে আসছিল। এটি যখন ‘কোড ৭৭০০’ (সাধারণ জরুরি অবস্থার সংকেত) পাঠিয়েছে ও নিচে নামতে শুরু করেছে, তখন এটি ইরানের দিকে সামান্য মোড় নিয়েছিল।
