হবিগঞ্জে শাহ্ এ এম এস কিবরিয়া’র ৯৫তম জন্মবার্ষিকী উদযাপিত – Habiganj News

হবিগঞ্জে শাহ্ এ এম এস কিবরিয়া’র ৯৫তম জন্মবার্ষিকী উদযাপিত – Habiganj News

শাহ্ এম এস কিবরিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। হবিগঞ্জের মাটি ও মানুষের প্রতি তাঁর যে গভীর মমত্ববোধ ছিল, তা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। বিশেষ করে দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে এবং চরাঞ্চলের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।”

 

১ মে শুক্রবার বেলা ১১ টায় হবিগঞ্জ ‘কিবরিয়া ফাউন্ডেশন, হবিগঞ্জ’- শ্যামলী আবাসিক এলাকায় (৪৪৭৩ ), অস্থায়ী কার্যালয়ে, সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া’র ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ।

এতে আলোচনায় অংশ নেন সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুজ জাহের, কিবরিয়া ফাউন্ডেশন-এর সদস্য মৃণাল কান্তি রায় মিনু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ণ রায়, সমাজকর্মী ভুবন দত্ত, সাহিত্য ও সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, সিদ্দিকী হারুন, অসিত সূত্রধর প্রমুখ।

 

বক্তারা তাঁর সততা, নিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রয়াত এই নেতার জন্মদিনের কেক কাটেন। ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কিবরিয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তাঁর গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৩১ সালের এই দিনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে জন্মগ্রহণ করেন এই কৃতি ব্যক্তিত্ব। তিনি একাধারে সফল ভাষা সৈনিক, কূটনীতিক, অর্থনীতিবিদ, সংসদ সদস্য এবং জননেতা হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন।

Explore More Districts