স্বাধীনতা পুরস্কার ২০২৬, গণস্বাস্থ্য কেন্দ্রের পদক ডা: নাজিম উদ্দিন আহমেদের হাতে গ্রহণের দাবি – Daily Gazipur Online

স্বাধীনতা পুরস্কার ২০২৬, গণস্বাস্থ্য কেন্দ্রের পদক ডা: নাজিম উদ্দিন আহমেদের হাতে গ্রহণের দাবি – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: স্বাধীনতা পুরস্কার ২০২৬, গণস্বাস্থ্য কেন্দ্রের পদক ডা: নাজিম উদ্দিন আহমেদ এর হাত দিয়ে গ্রহণের দাবি জানিয়েছেন কতিপয় ব্যক্তি।স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি। একইসঙ্গে পাঁচ প্রতিষ্ঠানও এই পুরস্কার পাচ্ছে।
বৃহস্পতিবার(৫মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে:

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান
২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ
৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ
৪. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি
৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা
৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য
৭. এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি
৮. বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি
৯. জোবেরা রহমান (লিনু), ক্রীড়া
১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন
১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা
১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/ জনসেবা
১৩. মো. সাইদুল হক, সমাজসেবা/ জনসেবা
১৪. গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/ জনসেবা
১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা
১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন
১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ
১৮. অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ
১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ
২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ

অপরদিকে,একটি মহল/ কতিপয় ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাপ্ত স্বাধীনতা পদক -২০২৬ একমাত্র জীবিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা: নাজিম উদ্দিন আহমেদ এর হাত দিয়ে গ্রহণ করার জন্য।

Print Friendly, PDF & Email

Explore More Districts