স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার আসছেন ৮ মার্চ – দৈনিক আজাদী

স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার আসছেন ৮ মার্চ – দৈনিক আজাদী





স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ৮ মার্চ দুই দিনের সফরে কক্সবাজার আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি এবং মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ (রোববার) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরএর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকাল ৩টা ৫ মিনিটে সেখান থেকে বিমানযোগে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর পৌঁছে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন। সন্ধ্যার পর রাত ৭টায় কক্সবাজার থেকে সড়কপথে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে মাবাবার কবর জিয়ারত করার কথা রয়েছে। সফরকালে তিনি পেকুয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ৯ মার্চ (সোমবার) সকালে পেকুয়া থেকে কঙবাজারে গিয়ে সকাল ১১টায় কঙবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকাল ২টা ৪৫ মিনিটে কঙবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানান, সরকারি এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।




Explore More Districts