
ওয়াশিংটন, ০৪ মার্চ – মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে এবার ইউরোপের দেশ স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর হামলার জন্য স্পেন তাদের ঘাঁটি মার্কিন সেনাদের ব্যবহার করতে না দেওয়ায় তিনি এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।
মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।
স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করার পর একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্তরাজ্যেরও সমালোচনা করেন তিনি।
ট্রাম্প বলেন, স্পেনের অবস্থা খুবই খারাপ। তিনি আরও জানান, তার সরকারের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ব্যবসা-বাণিজ্য’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিচ্ছি। তাদের সঙ্গে আমরা কোনো কিছুই করবো না।
এনএন/ ০৪ মার্চ ২০২৬




