স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু – দৈনিক আজাদী

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু – দৈনিক আজাদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩২৪ সেশনের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। তার নাম মোহাম্মদ সাকিব। সে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

সাকিবের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিল। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও সে সোমবার ফুটবল খেলায় অংশ নেয়।

ফুটবল খেলার পরপরই সে অসুস্থ হয়ে পড়ে বলে জানায় তার সহপাঠীরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে মাইনর স্ট্রোক করেছে বলে জানিয়েছে হাসপাতালের ডাক্তার। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সিএমসি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রতিনিধিরা সিএমসিতে যাচ্ছে। প্রয়োজনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবো। ছাত্র প্রতিনিধিরা আসলে বাকি খবর আপনাদেরকে জানানো হবে।

Explore More Districts