স্কুলে ভর্তি পরীক্ষা আবার চালুর আলোচনা, কী বলছেন শিক্ষাবিদেরা

স্কুলে ভর্তি পরীক্ষা আবার চালুর আলোচনা, কী বলছেন শিক্ষাবিদেরা

শিক্ষাবিদেরা আরও বলেন, বিশ্বের অনেক দেশে শিশুদের নিজ নিজ এলাকার বিদ্যালয়ে ভর্তি করার নীতি অনুসরণ করা হয়। এতে অল্প বয়সে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন পড়ে না এবং শিক্ষাব্যবস্থায় বৈষম্যও তুলনামূলক কম থাকে। তবে বড়দের জন্য মেধা যাচাইয়ের পরীক্ষা থাকতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে তা কোনোভাবেই যুক্তিসংগত নয়।

শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ প্রথম আলোকে বলেন, শিশুদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা একটি বৈষম্যমূলক ব্যবস্থা। যে ধরনের পরীক্ষা নেওয়া হয়, তাতে যারা কোচিং বা প্রাইভেট পড়ে তারাই মূলত এগিয়ে থাকে। তাঁর মতে, এই ধরনের দাবির পেছনে মূলত উচ্চবিত্ত বা উচ্চাভিলাষী মধ্যবিত্তের একটি অংশের আগ্রহ কাজ করে, যারা সন্তানকে কোচিং-প্রাইভেট পড়ানোর সুযোগ রাখে। বর্তমান পরিস্থিতিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতিই তুলনামূলকভাবে ভালো। তবে লটারি যেন স্বচ্ছভাবে হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে প্রত্যেক এলাকায় মানসম্মত বিদ্যালয় গড়ে তোলার ওপরও জোর দেন এই শিক্ষাবিদ। তাঁর মতে, সব এলাকায় ভালো বিদ্যালয় থাকলে অল্প বয়সে ভর্তি নিয়ে অতিরিক্ত প্রতিযোগিতার প্রয়োজনই পড়বে না।

Explore More Districts