সৈকতে গোসলে নামার ৩ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সৈকতে গোসলে নামার ৩ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

১০ July ২০২৬ Friday ৭:২৩:৩৪ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

সৈকতে গোসলে নামার ৩ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর পর্যটক আসাদুলের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সমুদ্র সৈকতের প্রায় এক কিলোমিটার দূরে নিদ্রারচর সংলগ্ন এলাকার সমুদ্র তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ৪ বন্ধুর সঙ্গে বেড়াতে আসেন আসাদুল। এরপর একসঙ্গে পাঁচজন উত্তাল সমুদ্রে গোসল করতে নামলে পাঁচজনকেই স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। পরে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার তিনদিন পর শুক্রবার সকালে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিদ্রারচর সংলগ্ন এলাকায় সমুদ্র তীরে স্থানীয় বাসিন্দারা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। বিষয়টি তালতলী থানা পুলিশ ও  নৌ পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা মরদেহের গায়ে থাকা টিশার্ট দেখে নিখোঁজ পর্যটক আসাদুলকে শনাক্ত করেন। এরপর মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহ এবং মরদেহের গায়ে থাকা টি-শার্ট দেখে নিখোঁজ আসাদুলকে শনাক্ত করেছে উপস্থিত স্বজনরা। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts