বিস্ময়কর মনে হলেও সত্যি, চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে অবিশ্বাস্য গল্পে এই কোচই ছিলেন। ‘লা রেমোন্তাদা’র কথা নিশ্চয় মনে আছে! চ্যাম্পিয়নস লিগের ২০১৬–১৭ মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে এনরিকের বার্সেলোনাকে ৪–০ গোলে হারিয়েছিল এমেরির পিএসজি।
এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সা কি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে—এমন প্রশ্নের উত্তরে দলটির সেই সময়ের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বলেছিলেন, ‘১% সম্ভাবনা, ৯৯% বিশ্বাস।’
এরপরের গল্পটা সবার জানা। ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে এমেরির পিএসজিকে ৬–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় এনরিকের বার্সা।

