সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ – দৈনিক আজকের জামালপুর

সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ – দৈনিক আজকের জামালপুর




সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ – দৈনিক আজকের জামালপুর



লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের দেওয়ানগঞ্জে শ^শুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া (১৮) হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্দরা।
গতকাল মঙ্গলবার ৪ নভেম্বর দুপুরে ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
এ সময় নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, নিহতের স্বজন উজ্জ্বল, জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য যে, গত বছর ১১সেপ্টেম্বর ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ী থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের গ্রামের মৃত শহিদ শেখের কন্যা। এক বছর আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিন এর ছেলে সুমন (২২) এর সাথে বিয়ে হয়। গত বছর ১১ সেপ্টেম্বর ভোর রাতে শ্বশুরবাড়ীতে গৃহবধু সুমাইয়ার রহস্য জনক মৃত্যু হয়।


Explore More Districts