ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার জানান, এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে।
সুইজারল্যান্ড পুলিশ নিহত মানুষের সংখ্যা প্রকাশ না করলেও তাদের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।
গিসলার নিহত ব্যক্তিদের নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করতে রাজি হননি।
এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল (নো ফ্লাই জোন) নিষিদ্ধ করা হয়েছে।


