সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ আটক ১০

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ আটক ১০

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ আটক ১০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মানবপাচার চক্রের সদস্য ও নারীসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন নারী ও পুরুষকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ সীমান্ত পারাপার চক্রের সঙ্গে জড়িত বলে জানা যায়।

আটককৃতরা হলেন-হাজীপুর এলাকার শামসুল হকের ছেলে মানবপাচান চক্রের সদস্য আল আমিন আহমেদ (২৫), যশোরের বেনাপোল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোস্তফাজ্জামান (৩১), অভয়নগর থানার গোলাম ছাত্তারের ছেলে ইমান আলী (৪৬), জাকারিয়া সরদারের ছেলে সোহাগ সরদার (৩৬), দেলোয়ার হোসেনের মেয়ে মোছা. লিমা আক্তার (২৭), তৈয়ব রহমানের মেয়ে জাকিয়া সুলতানা বিউটি (৩৬), মিজানুর রহমানের মেয়ে তুলি খাতুন (২৭), মজিবর মোড়লের মেয়ে বিথী আক্তার (৩০), আক্কেল আলীর মেয়ে রত্না বেগম (৪২) এবং ইমাম আলী মোল্লার মেয়ে আফসানা (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে সম্প্রতি বিজিবি নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts